

To meet your diverse personal needs, BRAC Bank offers an easy and convenient Personal Loan solution. You can avail of this credit facility with attractive interest rates and zero collateral requirements.
This feature provides financial security to the borrower’s family in the event of accidental death or permanent disability:
আপনার ব্যক্তিগত যেকোনো প্রয়োজন মেটাতে ব্র্যাক ব্যাংক নিয়ে এসেছে সহজ ও সুবিধাজনক পার্সোনাল লোন। কোনো জামানত ছাড়াই আকর্ষণীয় সুদের হারে এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারেন।
ঋণের পরিমাণ: সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত।
জামানত বিহীন: কোনো প্রকার ক্যাশ সিকিউরিটি বা জামানতের প্রয়োজন নেই।
পরিশোধের মেয়াদ: ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত সমান মাসিক কিস্তির (EMI) সুবিধা।
গ্যারান্টর বিহীন ঋণ: ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য কোনো জামিনদার বা গ্যারান্টর প্রয়োজন নেই।
গ্রেস পিরিয়ড: প্রথম কিস্তি পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত সময় পাওয়ার সুবিধা।
বীমা সুবিধা: লোনটি 'ইনস্যুরেন্স শিল্ড' দ্বারা সুরক্ষিত।
বয়স: সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর (লোন শেষ হওয়ার সময়)।
ন্যূনতম মাসিক আয়: ২৫,০০০ টাকা।
পেশাগত অভিজ্ঞতা:
বেতনভুক্ত কর্মজীবী: ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা।
ডাক্তার: ন্যূনতম ২ বছরের বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন।
ব্যবসায়ী: একই ব্যবসায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।
ঋণগ্রহীতার আকস্মিক মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দিতে এই সুবিধা কার্যকর:
সুবিধা: ঋণের পরিমাণের সাথে সামান্য প্রিমিয়াম যোগ করে পুরো মেয়াদজুড়ে সুরক্ষা পাওয়া যাবে।
কভারেজ টাইপ: স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা (PTD)।
গ্রুপ লাইফ: ঋণের পরিমাণের ১০০%। বকেয়া ঋণ সমন্বয়ের পর অবশিষ্ট টাকা মনোনীত নমিনি পাবেন।
ক্রেডিট লাইফ: ঋণের বকেয়া ব্যালেন্সের ২০০%। এর মধ্যে ১০০% ব্যাংক পাবে এবং বাকি ১০০% নমিনি পাবেন।
বিশেষ সুবিধা: 'তারা' (Tara) গ্রাহকদের জন্য বিশেষ প্রিমিয়াম রেট প্রযোজ্য।
আবেদনকারী ও জামিনদারের এনআইডি (NID) কপি এবং পাসপোর্ট সাইজের ছবি (১ কপি করে)।
ভিজিটিং কার্ড বা অফিস আইডি কার্ডের কপি।
ইউটিলিটি বিলের কপি (গ্যাস/বিদ্যুৎ/পানি)।
ই-টিআইএন (e-TIN) সার্টিফিকেট (৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাধ্যতামূলক)।
চাকরিজীবী: লেটার অব ইন্ট্রোডাকশন (LOI), পে-স্লিপ/স্যালারি সার্টিফিকেট এবং গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
ডাক্তার: বিএমডিসি (BMDC) সনদ এবং চেম্বার প্যাডে আয়ের ঘোষণা।
পেশাজীবী (CA/ইঞ্জিনিয়ার/স্থপতি): সদস্যপদ কার্ড বা পেশাগত সনদের অনুলিপি এবং ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
ব্যবসায়ী: হালনাগাদ ট্রেড লাইসেন্স, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে MOA ও ইনকরপোরেশন সার্টিফিকেট এবং গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
সুদের হার: পরিবর্তনশীল (বাংলাদেশ ব্যাংকের স্মার্ট রেট ও ব্র্যাক ব্যাংকের পলিসি অনুযায়ী)।
বিশেষ ছাড়: 'তারা' (Tara) গ্রাহকদের জন্য সুদের হারে ০.৫০% ছাড়।
প্রসেসিং ফি: ঋণের পরিমাণের সর্বোচ্চ ০.৫০% (সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য)।
অন্যান্য চার্জ: ব্যাংকের প্রচলিত 'শিডিউল অব চার্জেস' অনুযায়ী।